11:24 am, Wednesday, 18 November 2026

অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শুক্রাবাদে অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে শেরেবাংলা নগর থানায় এ মামলা করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় ওই বিউটিশিয়ান ধর্ষণের শিকার হন। বর্তমানে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ধর্ষণের শিকার নারীর বড় ভাই গণমাধ্যমকে জানান, ফেসবুকে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে আমার বোন। মঙ্গলবার রাতে এক নারীর অর্ডার পেয়ে সাভার থেকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছ যায় সে। সেখানে ওই নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান। পরে একটি বাসায় নিয়ে টাকার বিনিময়ে ৩ জন পুরুষের কাছে আমার বোনকে দিয়ে দেয় ওই নারী।

তিনি বলেন, ওই ব্যক্তিরা আমার বোনকে জোর করে ধর্ষণ করে। পরে মোবাইল রেখে তাকে বাসা থেকে বের করে দেয়। আমার বোন সেখান থেকে রিকশায় গাবতলী পর্যন্ত আসেন। সেখানে তার স্বামীকে ফোন দিলে তিনি গাবতলী থেকে বোনকে নিয়ে সাভারে যায়।

বিউটিশিয়ানের স্বামী গণমাধ্যমকে জানান, আমার স্ত্রী পার্লারের কাজ শিখেছেন। বাসায় গিয়ে রূপচর্চা সেবা দেন। অনলাইনে এমন একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। সেখানে অর্ডার পেয়ে ধানমন্ডি ২৮ নম্বরে গিয়েছিলেন আমার স্ত্রী।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তরুণী বিউটিশিয়ানকে ফোন করে কাজ করাবেন বলে ধানমন্ডি ২৮ নম্বরে আসতে বলেন। ওই নারী সাভারে থেকে ধানমন্ডি আসেন। বাসায় থাকা ৩ তরুণ প্রথমে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে বিউটিশিয়ানকে মারধর করেন। পরে তারা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

Tag :
About Author Information

Sirajul Islam

অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় মামলা

Update Time : 08:53:15 am, Thursday, 13 October 2022