ডেস্ক রিপোর্ট : দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মডেলিং, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও। এবার তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেতে যাচ্ছেন।
তবে কী বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তবে তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।
তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।
এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।
9:15 am, Tuesday, 24 November 2026
News Title :
অভিনেত্রী শবনম ফারিয়ার জীবনের নতুন অধ্যায় শুরু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:50:02 am, Wednesday, 30 October 2024
- 372 Time View
Tag :
Popular Post





























