ডেস্ক রিপোর্ট :: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আন্দোলনের আহতদের দেখতে হাসপাতালে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় আহতদের দেখতে ভিড় না জমাতে সকলের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার। হাসপাতাল পরিদর্শনে এসে আহত সব রোগীকে একে একে ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সাথে। এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা।
12:26 am, Wednesday, 23 September 2026
News Title :
অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:30:06 am, Tuesday, 20 August 2024
- 361 Time View
Tag :
Popular Post
























