অর্জুন দেবনাথ :: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ কোকিল তাষা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, কুলাউড়া থানাধীন জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের পাশে একজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থান করছে এমন একটি সংবাদ গতকাল বিকেলে পুলিশের কানে আসে। এই সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়া, এএসআই রুমান মিয়া, এএসআই বিল্লাল হোসেন, এএসআই আবু রায়হানসহ কুলাউড়া থানার একটি টিম ক্লিভডন চা বাগানে অভিযান পরিচালনা করে।
সন্ধ্যা অনুমান সাড়ে ৫ ঘটিকার সময় ক্লিভডন চা বাগানের দুর্গা মন্দিরের সামনে থেকে কোকিল তাষাকে আটক করা হয়। কোকিল তাষার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।আটককৃত কোকিল ক্লিভডন চা বাগানের (পাট্টা লাইন) মৃত নকুল তাষার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
3:04 am, Wednesday, 23 September 2026
News Title :
কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ আটক ১
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:47:37 am, Monday, 2 January 2023
- 580 Time View
Tag :
Popular Post




























