ডেস্ক রিপোর্ট::ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। গরমে এমনিতেই নাজেহাল অবস্থা সকলের। তাই কি অসুস্থ হয়ে পড়লেন পরিচালক?
শোনা যাচ্ছে, এই গরমের জন্যই নাকি বেশ কয়েক দিন ধরে শরীর ভাল যাচ্ছিল না পরিচালকের।
রাজের অসুস্থতার খবর আসা মাত্রই তাঁর ভক্তদের কপালে চিন্তার ভাঁজ।
আনন্দবাজার পত্রিকার খবর, রাজ চক্রবর্তীর প্রস্রাবে সংক্রমণ ধরা পড়েছে। তবে বাড়াবাড়ি কিছু না। আগামিকাল অর্থাৎ বুধবারেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরবেন তিনি।
এমনিতেই পরিচালনা এবং প্রযোজনার কাজে সব সময় ব্যস্ত থাকেন পরিচালক। কিছু দিন আগে ‘আবার প্রলয়’-এর কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও তিনি এখন বিধায়কও বটে। তাই উপরি দায়িত্বও অনেক। যদিও এত ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না পরিচালক। ছেলে ইউভানের সঙ্গে বাবা রাজের মিষ্টি মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করেন অভিনেত্রী ও স্ত্রী শুভশ্রী।

নিজস্ব প্রতিবেদক 




























