12:12 am, Monday, 8 June 2026

অস্ট্রিয়ায় বাধ্যতামূলক টিকাগ্রহণ আইন কার্যকর

ডেস্ক রিপোর্ট : অস্ট্রিয়ায় শনিবার থেকে টিকা নেয়ার বাধ্যতামূলক আইন কার্যকর হচ্ছে। দেশটিতে ১৮ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা টিকা না নিলে সম্ভাব্য বড় অংকের জরিমানার মুখোমুখি হবে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

অস্ট্রিয়ার পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এই প্রস্তাব পাশ হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

সমালোচনা সত্ত্বেও সরকার এই আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। নতুন এই কঠোর আইনের বিরুদ্ধে প্রচারণাকারী ম্যানুয়েল ক্রুটগার্টনার বলেছেন, ইউরোপের আর কোন দেশেই বাধ্যতামূলক ভ্যাকসিন নীতি চালু নেই।

প্রতিবেশী জামার্নিতে এ উদ্যোগ নিয়েও রাজনৈতিক মতদ্বৈততার কারণে শেষ পর্যন্ত তারা আর এগুতে পারেনি।

অস্ট্রিয়ায় টিকা না নেয়া লোকজন বর্তমানে রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেনুসমূহে যেতে পারছে না। নতুন আইনের কারনে তাদের এখন জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪,১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে দুই সপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের জরিমানা মওকুফ করা হবে।

এদিকে এই আইনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা এই আইনকে মৌলবাদী এবং কঠোর হিসেবে বর্ণনা করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রিয়ায় বাধ্যতামূলক টিকাগ্রহণ আইন কার্যকর

Update Time : 06:02:20 am, Saturday, 5 February 2022