ডেস্ক রিপোর্ট : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় থেমে থাকাঅ্যাম্বুলেন্সকে বাসের চাপায় সংঘর্ষের ৫যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও ৩জন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে এম্বুল্যান্সটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় এম্বুল্যান্সের চাকা পাংচায় হয়ে বিকল হয়ে যায়। এতে মহাসড়কের পাশে থেমে এম্বুলেন্সের চাকা মেরামত করা হচ্ছিলো। এসময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা এম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে বাসের চাপায় এম্বুল্যান্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হয়।
প্রশাসনিক উদ্যোগে স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন / নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চালু হলো নবজাতকের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র
আহত অবস্থায় বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় আরো ৪জনের।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকী চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
8:02 am, Tuesday, 28 July 2026
News Title :
অ্যাম্বুলেন্সকে বাসের চাপা: নিহত ৫, আহত ৩
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:28:14 am, Thursday, 8 May 2025
- 215 Time View
Tag :
Popular Post



























