10:14 am, Wednesday, 18 November 2026

আইপিএল নিয়ে মোস্তাফিজের সঙ্গে যা হয়েছে হতাশাজনক: আর্থার

ডেস্ক রিপোর্ট : আইপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতির বলি হয়ে হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হস্তক্ষেপে আইপিএল থেকে বাদ পড়ার পর এই কাটার মাস্টারকে নিয়ে এখন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক পরিস্থিতির অজুহাত দেখিয়ে বিসিসিআই কেকেআর-কে নির্দেশ দেয় মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য।

এই ঘটনাকে অত্যন্ত ‘হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ফিজ বিশ্বের যেকোনো বোলারের সমকক্ষ, এমনকি সেরা। সে একজন নিখুঁত পেশাদার ক্রিকেটার। ৯ কোটি ২০ লাখ রুপির মতো এত বড় একটি চুক্তি পাওয়ার পর যা ঘটেছে, তা মেনে নেওয়া কঠিন।

’
আর্থার আরও জানান, মোস্তাফিজের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে। ভাষাগত বাধা থাকলেও তারা একে অপরকে বুঝতে পেরেছেন এবং বিষয়টিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

মোস্তাফিজকে কেন্দ্র করে বিসিসিআই-এর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। এর প্রতিবাদস্বরূপ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি বর্তমানে আইসিসির দরবারে ঝুলে আছে এবং আগামী দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
বাইরে যখন এত শোরগোল, মোস্তাফিজুর রহমান তখন ব্যস্ত বিপিএলে উইকেট শিকারে। আইপিএলে সুযোগ হারানোর শোক তাকে বিন্দুমাত্র দমাতে পারেনি। বরং রংপুর রাইডার্সের জার্সিতে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন পর্যন্ত সফলতম বোলারদের একজন তিনি। মাত্র ৬.৯৪ ইকোনমি রেটে বোলিং করে দলকে রেখেছেন পয়েন্ট টেবিলের প্রথমদিকে।

রংপুর রাইডার্সের ডিরেক্টর শাহনিয়ান তানিম মোস্তাফিজের মানসিক শক্তিতে অবাক হয়ে বলেন, ‘আমরা ভেবেছিলাম সে মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু তার স্নায়ু যেন ইস্পাত দিয়ে তৈরি। সে অত্যন্ত পেশাদার এবং জীবনের চড়াই-উতরাইকে সহজভাবে নিতে জানে।’

মাঠের পারফরম্যান্স আর সোশ্যাল মিডিয়ায় তার হাস্যোজ্জ্বল ছবি বলে দিচ্ছে—রাজনীতি বা আইপিএলের বঞ্চনা, কোনো কিছুই মোস্তাফিজের ক্রিকেটের ক্ষুধাকে কমাতে পারেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

আইপিএল নিয়ে মোস্তাফিজের সঙ্গে যা হয়েছে হতাশাজনক: আর্থার

Update Time : 09:26:34 am, Thursday, 8 January 2026