10:51 pm, Friday, 22 May 2026

আইভরি কোস্টে ভারী বর্ষণ ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:আইভরি কোস্টে ভারী বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়, শুক্রবার পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক।

জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপপ্রধান অ্যানিসেট বাহ এএফপিকে বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটায় দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়।

তিনি জানান, একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরও চারজন নিহত হয়। সেখান থেকে স্বল্প দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।

নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে ‘এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি খুঁজে পায়।

আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আইভরি কোস্টে ভারী বর্ষণ ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

Update Time : 02:09:28 pm, Saturday, 8 July 2023