3:24 pm, Monday, 31 August 2026

আউশের বাম্পার ফলনে চালের দাম কমতে শুরু করেছে : খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়ার বৈরিতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে আউশে আশা পূরণ হয়েছে কৃষকের।

আজ রোববার (২৮ আগস্ট) সকালে নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠপরিদর্শন শেষে এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, আউশ ধান উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। পহেলা সেপ্টেমবর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হতে যাচ্ছে। এর পাশাপাশি আউশ ধানের চাল বাজারে নামলে চালের দাম অবশ্যই কমে আসবে বলে দৃঢ বিশ্বাস করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, চালের যথেষ্ট মজুদ আছে। অযথাই ভোক্তাদেরকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করার চেষ্টা করবেন না। এ সময় মানুষকে স্বস্তিতে রাখার জন্য ব্যবসায়ীদের উদ্দেশে বার্তা দেন খাদ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এর সঙ্গে সঙ্গে ধানের ভালো দাম পাওয়ার আশ্বাস দেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিদেশ গমন উপলক্ষে নাইম আহমদ কে বিদায় সংবর্ধনা দেন।বন্দু মহল।

আউশের বাম্পার ফলনে চালের দাম কমতে শুরু করেছে : খাদ্যমন্ত্রী

Update Time : 07:37:45 am, Sunday, 28 August 2022