1:27 am, Friday, 3 July 2026

‘আগুন নিয়ে খেলার’ চরম মূল্য দিতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনা ও শিল্প কারখানায় হামলাকে ‘আগুন নিয়ে খেলা’ উল্লেখ করে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছে দেশটি।

ইসরায়েলের হামলায় দুটি বেসামরিক পারমাণবিক স্থাপনা ও ইস্পাত কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, এ হামলার জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।

ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছে, তারা ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে ‘আগুন নিয়ে খেলছে’।

শিল্প স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইরান বরাবরই একইভাবে প্রতিশোধ নেওয়ার নীতি অনুসরণ করে।

ফলে দেশটির পানি সরবরাহ ব্যবস্থা বা পানি লবণমুক্তকরণ স্থাপনায় হামলা হলে প্রতিপক্ষের একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।
ইরান সাধারণত এ ধরনের পাল্টা হামলার লক্ষ্য হিসেবে ইসরায়েল বা উপসাগরীয় অঞ্চলকে লক্ষ্যবস্তু করে। ইরানের মতে, উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়েছে। কারণ, তারা নিজেদের আকাশসীমা, স্থলভাগ ও জলসীমা তেহরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত রেখেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, এসব হামলার জবাবে একইভাবে প্রতিশোধ নেওয়া হবে।
পাশাপাশি আঞ্চলিক কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বসবাসকারী মানুষদেরও সতর্ক করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

‘আগুন নিয়ে খেলার’ চরম মূল্য দিতে হবে: ইরান

Update Time : 07:07:10 am, Saturday, 28 March 2026