2:00 am, Tuesday, 15 September 2026

আজও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: আজও নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিনের মতো রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা রামপুরা ব্রিজে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন।

বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে যার চলাচল স্বাভাবিক রয়েছে। রামপুরা ব্রিজে আজ যারা অবস্থান নিয়েছেন তারা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী। বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা।

এদিকে রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আজও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা

Update Time : 12:39:40 pm, Friday, 3 December 2021