9:05 am, Wednesday, 24 June 2026

আট পৌরসভায় ভোট ১৭ জুলাই

ডেস্ক রিপোর্ট : দেশের আট পৌরসভায় নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আট পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

আজ বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এসব নির্বাচনের তফসিল-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পৌরসভাগুলো হলো পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ করা হবে ১৭ জুন। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

আট পৌরসভায় ভোট ১৭ জুলাই

Update Time : 08:32:18 am, Wednesday, 31 May 2023