ডেস্ক রিপোর্ট : ‘দিল তো পাগল হ্যায়’ জুটি একফ্রেমে ধরা দিয়ে আরও একবার ভক্তদের নজড় কাড়লেন। ২৫তম আইফা অ্যাওয়ার্ডের অন্যতম চমক ছিল শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের রোমান্টিক পারফরম্যান্স।
তাদের নাচের ঝলক প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিকমাধ্যমে। যা দেখে অনুরাগীদের দাবি, বলিউডের পর্দায় আবারও ফিরে আসুক নব্বইয়ের দশকের এই ‘ব্লকবাস্টার’ জুটি।
‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার পঁচিশ বছর পার হয়ে গেছে। সিনেমাটির বয়স বাড়লেও তারকাজুটির চেহারায় কিন্তু এখনও বয়স চোখ রাঙায়নি। ১৩ বছর পর আইফার পুরস্কারের মঞ্চে জুটিতে ফিরলেন শাহরুখ এবং মাধুরী। আর প্রত্যাবর্তন করেই কাঁপন ধরিয়ে দিলেন তারকাজুটি। উসকে দিলেন নব্বইয়ের দশকের ‘হিট’ নস্ট্যালজিয়া।
সম্প্রতি তাদের মহড়ার ভিডিও ফাঁস হয়েছিল। যা দেখে কৌতূহলের পারদ চড়েছিল ভক্তদের। আর সোমবার পারফরম্যান্সের ঝলক প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া।
ভিডিওতে দেখা যায়, সোনালি রঙের শিমারি শার্ট এবং কালো ট্রাউজার্স পরনে শাহরুখ খান। অন্যদিকে মাধুরীর পরনে কালো রঙের শিমারি শাড়ি। মঞ্চে যখন দুজনে রোমান্টিক পারফরম্যান্সে ব্যস্ত, তখন দর্শকাসনে বসে থাকা সবাই হাততালি আর সিটির আওয়াজে তুলতে থাকে। সেই ভিডিও দেখে ততোধিক আপ্লুত দুই তারকার অনুরাগীরা। তারা চাইছেন, বলিউডের পর্দায় আবারও ফিরুক শাহরুখ-মাধুরী জুটি।
‘কোয়েলা’, ‘আনজাম’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ থেকে ‘দেবদাস’র মতো একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন শাহরুখ-মাধুরী। যেসব সিনেমা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। আইফার মঞ্চে সেসব স্মৃতিই ফিরিয়ে দিলেন তারা। অনেকে অবশ্য জুটির ‘দিল তো পাগল হ্যায়’ গানের পারফরম্যান্সে কারিশ্মা কাপুরকে মিস করেন!
8:33 am, Wednesday, 24 June 2026
News Title :
আবারও শাহরুখ-মাধুরী জুটিকে দেখতে চায় দর্শক!
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:14:27 am, Wednesday, 12 March 2025
- 225 Time View
Tag :
Popular Post





























