12:56 am, Wednesday, 24 June 2026

আমার ছেড়ে আমাদের বলতে হবে: পরীমণি

বিনোদন ডেস্ক :: অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই সামাজিকমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পরী।
ফেসবুকের পাতায় তুলে ধরেন ব্যক্তিজীবনের নানা ঘটনা।

তারই ধারাবাহিকতায় পরীমণি এবার কথা বললেন, পরিশ্রম নিয়ে। জানিয়েছেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না।

একটি ছবি শেয়ার করে পরীমণি লেখেন, আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।

তিনি আরও বলেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে- এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!

ভক্ত-অনুরাগীরা পরীর পোস্টে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। ফাহিম নামে একজন লেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে। ভালোবাসার এ বন্ধন অটুট থাকুক আজীবন পরীমণি আপু।

রুহুল চৌধুরী নামে একজন লেখেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। এই সুন্দর হাসিগুলোর মান রাখতেই হবে।

হুসাইন সেতু নামে আরেকজন লেখেন, একটা কথা খুব ভালো লেগেছে, আমি না বলে আমরা বলতে শিখতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

আমার ছেড়ে আমাদের বলতে হবে: পরীমণি

Update Time : 07:01:01 am, Wednesday, 28 August 2024