6:10 pm, Thursday, 20 August 2026

‘আল্লাহ যা করে ভালোর জন্যই করে’, প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অংশ হতে পারেননি শরিফুল ইসলাম। ইনজুরির কারণে একাদশের বাইরে থাকা এই পেসার অবশ্য সেটিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না।

বরং চোটের কারণে পাওয়া বিশ্রাম ও পুনর্বাসনকে নিজের শরীরের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চোট ও দলের পরিস্থিতি নিয়ে কথা বলেন শরিফুল।

প্রথম টেস্টে না খেললেও সতীর্থদের সাফল্যে দারুণ খুশি তিনি।
নিজের অনুপস্থিতিকে দুর্ভাগ্য মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘না আনলাকি না, যেটা হয় সেটা তো বলেকয়ে হয় না।

যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। ইনজুরির পর একটা কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি।
আমার মনে হয় শরীরের জন্য ভালো হয়েছে।’
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দলের সেই জয়ের মুহূর্তে মাঠে থাকতে না পারলেও দলের সাফল্যের অংশ হতে পেরে সন্তুষ্ট শরিফুল। মজা করে বলেছেন, স্কোয়াডে না থেকেও অন্তত ছবিতে জায়গা হয়েছে তার।

তিনি বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভেতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ।’

ডারউইনের জয়ের পর এখন ম্যাকাইয়ে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। দলের পেসারদের পারফরম্যান্সও শরিফুলকে আশাবাদী করছে। তবে তার কাছে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে গুরুত্বপূর্ণ পুরো দলের সম্মিলিত সাফল্য।

শরিফুল বলেন, ‘পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই যখন ভালো করে তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

‘আল্লাহ যা করে ভালোর জন্যই করে’, প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের

Update Time : 08:50:33 am, Wednesday, 19 August 2026