বিশ্বজিৎ কর : মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে গোপাল জিউর আখড়ায় আজ ১২ জুন শুক্রবার বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে জ্যেতিষ দেব এর সভাপতিত্বে ও তাপস দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অশু রঞ্জন দাস ( সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা), সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আহমদ আলী ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চাঁদনীঘাট ইউনিয়ন)। সম্মেলনের উদ্বোধন করেন মহিম দে ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা), প্রধান বক্তা শ্যামল কান্তি দাস ( সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রজেশ দেব ( দপ্তর সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা) , বকুল দাশ, বিজয় কৃষ্ণ রায় (অঞ্জন), প্রিয়তোষ রঞ্জন দাশ ( তাপস), সঞ্জিত পাল, সহ আরো অনেকে।
এ সময় বিভিন্ন মন্দিরের রাস্তাঘাট সংস্কার, সিসি টিভি লাগানো এবং পূজাকে কিভাবে আরো ও সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথি দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক 























