8:12 am, Tuesday, 28 July 2026

সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ

ডেস্ক রিপোর্ট :: একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ সোমবার বিকেল ৫টায় বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এ ছাড়া আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ এবং পেমেন্ট অ্যান্ড সেটলমেন্টস বিল-২০২২ সংসদে উত্থাপিত হবে।

এর আগে, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করেন।

এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের (এমপি) করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।

নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়। করোনা শুরুর পর সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল। আসন্ন অধিবেশন থেকে করোনা পরিস্থিতি বিবেচনায় সংসদে উপস্থিত হয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সুযোগ পেতে পারেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ

Update Time : 04:49:30 am, Monday, 28 March 2022