11:04 pm, Tuesday, 7 July 2026

কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি বিপন্ন প্রজাতির ‘লজ্জাবতী বানর’ (ইবহমধষ ঝষড়ি খড়ৎরং) সুস্থ অবস্থায় পুনরায় চা বাগানে অবমুক্ত করা হয়েছে। গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর চা বাগান এলাকার একটি প্রাকৃতিক আবাসস্থলে বন্যপ্রাণীটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রোববার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার হালিমা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এই লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরই এটিকে রাজকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বন্যপ্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরিচর্যা এবং এর স্বাভাবিক টেরিটোরি (বিচরণক্ষেত্র) নিশ্চিতপূর্বক নিরাপদ অবমুক্তির লক্ষ্যে জার্মানি-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা চষঁসঢ়ষড়ৎরং ব.ঠ. এর সহযোগিতায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করা হয়। নিবিড় পর্যবেক্ষণে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ এবং বনে অবমুক্তির উপযোগী বলে বিবেচিত হয়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, লজ্জাবতী বানর একটি অতি লাজুক ও নিশাচর বন্যপ্রাণী। আমাদের বনাঞ্চল থেকে এরা ক্রমশ হারিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত প্রাণীটি সুস্থ থাকায় এর উপযোগী প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে আলীনগর চা বাগান এলাকায় সফলভাবে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
পরিবেশবাদীরা জানান, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে এই বিরল প্রজাতির নিশাচর প্রাণীগুলো মাঝেমধ্যে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এদের সুরক্ষায় প্রাকৃতিক বন ও এদের আবাসস্থল টিকিয়ে রাখা জরুরি। অবমুক্তকরণের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পরিবেশকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত

Update Time : 11:38:09 am, Tuesday, 7 July 2026