5:22 am, Sunday, 30 August 2026

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে আগামী ৫ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই। রোববার (২৮ জুলাই) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এই বিক্ষোভের ডাক দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান ও তার সমর্থকরা।

তোশাখানা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের কথা উল্লেখ করে কায়সার বলেন, ৫ আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তারের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সেদিন প্রতিবাদ করব।

এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী ইমরানের মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছে পিটিআই নেতাকর্মীরা। অবশ্য পিটিআই নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে ১২ জুলাই এক যুগান্তকারী রায়ে, সুপ্রিম কোর্ট পিটিআইকে মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এরপরই পিটিআই সংসদ সদস্য ও কর্মীদের বিভিন্ন মামলায় ধর-পাকড় শুরু হয়েছে। তাদের নেতাকর্মীদের নির্বিচারে ধর-পাকড় বন্ধ করতে সুপ্রিম কোর্টকে স্বপ্রণোদিত নোটিশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার।

Tag :
About Author Information

Sirajul Islam

ভুরভুরিয়া চা-বাগানে সবুজের স্বপ্নকয়েক শতাধিক ফলজ-বনজ গাছ রোপণ

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

Update Time : 08:53:27 am, Monday, 29 July 2024