স্টাফ রিপোটার: গতকাল গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে ১০দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে ফ্যাসিস্ট, দুর্ণীতিবাজ, গণ-বিরোধী আওয়ামী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন, বিদ্যুৎ-গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে ২৫ জানুয়ারী, ২০২৩ খ্রিঃ দুপুর দুই ঘটিকায় মৌলভীবাজার শহরের টিসি মার্কেটের সম্মুখে প্রতিবাদ সমাবেশ ও চৌমুহনা চত্তরে মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য আব্দুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা এম এ নিশাত, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান শাহান, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রিপন মিয়া, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা যুবদলের সদস্য মামুন আহমদ, আব্দুল সালাম মেম্বার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট, দুর্ণীতিবাজ, গণ-বিরোধী আওয়ামী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন, বিদ্যুৎ-গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দলের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
2:12 am, Saturday, 20 June 2026
News Title :
গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:16:22 am, Wednesday, 25 January 2023
- 405 Time View
Tag :
Popular Post
























