1:45 pm, Friday, 30 October 2026

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজার মামুনের জামিন

ডেস্ক রিপোর্ট :: চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন লাগার ঘটনায় করা মামলায় তার পরিবারের ম্যানেজার মো. মামুন মণ্ডলকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুন দীর্ঘদিন ধরে মান্নার পরিবারের ম্যানেজার হিসেবে কাজ করছেন।

ঘটনাটি নিছক দুর্ঘটনা দাবি করে আদালতে তার জামিন আবেদন করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর মামুন মণ্ডল (২৯) ও গাড়ির টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারীকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বুধবার শুনানি শেষে মামুনের জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়ির গ্যারেজে চিত্রনায়ক মান্নার স্ত্রী সেলির ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৫ নম্বরের একটি প্রাইভেট কার দীর্ঘদিন ধরে পড়ে ছিল। গাড়ির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে বাড়ির কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। পরে গাড়িটি ওয়ার্কশপে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও গত ২৬ অক্টোবর গ্যারেজেই মামুন ও সোহেল গাড়িটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে আগুন লাগে।

অভিযোগে আরও বলা হয়, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশের আরেকটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যারেজ, বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটার ও ভবনের বিভিন্ন স্থানের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বাড়ির ম্যানেজার মো. গাজি মানিক মিয়া ভাটারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রবাসীকমিউনিটি নেতা শেখসাইফুলসিদ্দিকীরবিএনপিতেযোগদান

মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজার মামুনের জামিন

Update Time : 09:49:50 am, Thursday, 29 October 2026