2:33 pm, Saturday, 31 October 2026

এখনই মন্তব্য নয়, তাহসিফের মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টরের (২০০৬ ব্যাচ) ছয় মাসমেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেবা প্রত্যাশী সব শ্রেণি-পেশার মানুষকে সেবা দিতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে।

সব ধরনের ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে জনমানুষকে আইনি সেবা ও সুরক্ষা দিতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষের পাশে থেকে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করে পুলিশকে সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

মানুষের জন্য কাজ করেই মানুষের হৃদয় জয় করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করে দক্ষ, আধুনিক ও মানবিক সেবামুখী বাহিনীতে রূপান্তরে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

প্রয়োজনীয় আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, যানবাহন ক্রয়, উপযুক্ত প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ ও লজিস্টিক সরবরাহে কাজ চলছে বলেও জানান তিনি।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

Tag :
About Author Information

Sirajul Islam

২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার

এখনই মন্তব্য নয়, তাহসিফের মৃত্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 09:41:03 am, Thursday, 29 October 2026