12:06 pm, Thursday, 22 October 2026

আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ৩১৬৭

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে ৭০ জনের মৃত্যু হয়েছে, যা আড়াই মাসের মধ্যে (৭২ দিন) সর্বনিম্ন। এর আগে গত ২২ জুন এর চেয়ে কম মৃত্যু হয়। সেদিন মারা গিয়েছিলেন ৬৯ জন। এরপর মৃতের সংখ্যা এর চেয় আর কমেনি। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে।

এদিকে গত এক দিনে নতুন করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩ হাজার ১৬৭ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১০.৭৬ শতাংশ হয়েছে। এ পর্যন্ত

শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন, যাতে শনাক্তের মোট গড় হার ১৬.৭৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৩৪ জন পুরুষ এবং ৩৬ জন নারী। অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

Tag :
About Author Information

Sirajul Islam

দলীয় নীতি,আদর্শ ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ৩১৬৭

Update Time : 04:31:04 pm, Friday, 3 September 2021