7:50 am, Wednesday, 22 April 2026

ইতিহাস গড়তে নামিবিয়ার চাই ১২৬ রান

ক্রীড়া ডেস্ক :  প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়েছিল না নামিবিয়ার। শ্রীলঙ্কার কাছে লো স্কোরিং ম্যাচ হারার পর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে চমক দেখায় তারা। সুপার টুয়েলভে উঠে ইতিহাস গড়তে প্রথম রাউন্ডের এ গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার লাগবে ১২৬ রান। এই ম্যাচ জয়ী দল শ্রীলঙ্কার সঙ্গে পরের ধাপে যাবে। শারজায় টস হেরে ফিল্ডিং পেয়ে তারা আয়ারল্যান্ডকে ৮ উইকেটে ১২৫ রানে আটকে দিয়েছে। জ্যান ফ্রাইলিঙ্ক ও ডেভিড উইজ বল হাতে দারুণ অবদান রেখেছেন। পল স্টারলিং ও কেভিন ও’ব্রায়েনের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করেছিল আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান করে তারা। অষ্টম ওভারে ৬২ রানে বার্নার্ড স্কল্টজ এই জুটি ভাঙলে বড় ধাক্কা খায় আইরিশরা। ২৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন স্টারলিং।

পরের ওভারে ফ্রাইলিঙ্কের শিকার ও’ব্রায়েন, ২৪ বলে ২৫ রান করেন তিনি। তারপরই ঝিমিয়ে পড়েন আইরিশ ব্যাটসম্যানরা। ১৭তম ওভারে অধিনায়ক অ্যান্ডি বালবিরনি যখন ২১ রানে ফ্রাইলিঙ্কের কাছে উইকেট হারান, তখন স্কোর ৪ উইকেটে ১০১। একই ওভারে কুর্টিস ক্যাম্ফার নামিবিয়া পেসারের তৃতীয় শিকার। একই চিত্র ছিল বাকি ইনিংসজুড়ে। প্রথম তিন ব্যাটসম্যান বাদে আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ চার ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান করে আয়ারল্যান্ড। ডেথ ওভারের এই দুর্দশার খেসারত আয়ারল্যান্ডকে দিতে হয় কি না সেটাই দেখার।

ফ্রাইলিঙ্ক ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নেন। ২২ রান দিয়ে ২ উইকেট পান উইজ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ইতিহাস গড়তে নামিবিয়ার চাই ১২৬ রান

Update Time : 01:24:32 pm, Friday, 22 October 2021