2:44 am, Wednesday, 3 June 2026

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০

ডেস্ক রিপোর্ট::ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লেক টোবার কাছের একটি গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। সোমবার একজন উদ্ধার কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

শুক্রবার রাতে উত্তর সুমাত্রা দ্বীপের একটি গ্রামের আবাসিক এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এক ব্যক্তি ও ৭৮ বছর বয়সী এক মহিলা মারা যায়। এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ভেসে যায় এবং একটি হোটেল ধসে পড়ে।

মেদান অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বুডিওনোর প্রধান এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হলেও উদ্ধারকর্মীরা সোমবার আরেকটি লাশ উদ্ধার করেছে।

নিখোঁজদের মধ্যে ছয় ও আট বছর বয়সের শিশু রয়েছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানায়, দুর্যোগকবলিত ওই গ্রাম থেকে ১৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০

Update Time : 10:19:03 am, Monday, 4 December 2023