12:25 am, Friday, 6 November 2026

ইউক্রেনে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩১ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো এ তথ্য জানান। খবর রয়টার্সের

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া দ্বিতীয় দফা হামলায় দোনেৎস্কের জরুরি সেবাদাতা সংস্থার এক কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় তল্লাশি ও উদ্ধার কাজ চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইউক্রেন সরকার। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ইউক্রেনে রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

Update Time : 07:53:50 am, Tuesday, 8 August 2023