3:37 am, Friday, 22 May 2026

সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ জানান, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার(৬ জানুয়ারি) রাতে আব্বুকে কেবিনে নেওয়া হয়েছে। তার অবস্থা আগের চেয়ে ভালো।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ’

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাশি ছিল। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। ইতোমধ্যে করোনা নেগেটিভ হয়েছেন।

৭৪ বছর বয়সী সোহেল রানা বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে আসেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন; ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার। অভিনয় ও প্রযোজনার বাইরে তিনি একজন পরিচালকও।

চলচ্চিত্র জগতের বাইরে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন সোহেল রানা; এইচ এম এরশাদের মৃত্যুর পর চলতি বছরের অক্টোবরে তিনি পদত্যাগ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি

Update Time : 10:08:15 am, Friday, 7 January 2022