4:07 pm, Wednesday, 13 May 2026

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। রোববার ১৬ মার্চ মৌলভীবাজার সদর থানার, জগন্নাথপুরের রশিদিয়া এতিমখানা হিফজুল কুরআন মাদ্রাসা এর শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়। আইএফআইসি ব্যাংকের মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এর এর উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.বি. ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক নূরুল ইসলাম কামরান এবং সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে এলাকার আরো অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের উপহার বিতরণ

Update Time : 01:16:32 pm, Sunday, 16 March 2025