10:59 pm, Saturday, 23 May 2026

এক যুগ পর জন্মভূমিতে বিএনপি নেতা শরীফুল সাবেক প্রতিমন্ত্রীর কবর জিয়ারত

বড়লেখা প্রতিনিধি :: প্রায় ১২ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করে নিজ জন্মভূমিতে ফিরেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

জন্মভূমি বড়লেখায় ফিরে শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জোট সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেছেন। এর আগে শরীফুল হক সাজু বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মালিকুর রহমান মায়নের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে সাজু বলেন, বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বড়লেখা ও জুড়ী উপজেলার যে উন্নয়ন করেছেন তার ধারেকাছেও যেতে পারেননি আওয়ামী লীগের কোনো এমপি-মন্ত্রী। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো অনেক নেতা, দলের সাধারণ কর্মী ও আত্মীয়-স্বজনের মৃত্যুতে তাদের লাশ দেখতে পারেননি, জানাজায় অংশ নিতে পারেননি। বিগত সাড়ে ১৫ বছর আমরা প্রবাসীরা আওয়ামী লীগ সরকারের জুলম নির্যাতনের শিকার হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সহসভাপতি আলাল উদ্দিন, নছিব আলী, ময়নুল হক, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

এক যুগ পর জন্মভূমিতে বিএনপি নেতা শরীফুল সাবেক প্রতিমন্ত্রীর কবর জিয়ারত

Update Time : 01:09:44 pm, Saturday, 28 September 2024