মৌলভীবাজার প্রতিনিধি: নিখোঁজের ২ দিন পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি রাজনগর উপজেলা আওয়ামীলীগের তানভীর হোসেন সাদিকের পিতা মোঃ অমরুছ আহমদের। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম আশংকা বিরাজ করছে। জানা গেছে, রাজনগর উপজেলার বাসিন্দা মোঃ অমরুছ আহমদ গত ১০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। পুলিশের সাথে তার সন্ধানের ব্যাপারে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পুরো পরিবারের মাঝে অজানা আশংকা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তানভীর হোসেন সাদিক রাজনগর আওয়ামীলীগ সংগঠনের সাথে জড়িত থাকায় এবং বিভিন্ন দাবী দাওয়া নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কাজ করায় স্থানীয় কিছু বিএনপি সন্ত্রাসী তাহার সাথে শত্রুতা শুরু করেন। আগস্ট ২০২৪ সনের পর থেকে এই শত্রুতা চরম পর্যায়ে রুপ নেয়। মোঃ অমরুছ আহমদ নিখোঁজ হওয়ার পেছনে স্থানীয় বিএনপি নেতারা জড়িত বলে দাবি করা হচ্ছে। কারন গত ০৮/০৯/২০২৪ইং তারিখে বিএনপি নেতা জিয়াউর রহমান ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে তানভীর হোসেন সাদিকের খোঁজে তাঁর বাড়ীতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর করেন এবং তাহার পিতা মোঃ অমরুছ আহমদকে বিভিন্ন ধরণের হুমকি দিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক 



























