4:37 am, Sunday, 19 April 2026

এগিয়ে গিয়েও পারলো না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : টানা দুই ম্যাচে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।

রবিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়েছে শ্রীলংকা।

বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ২৫-১৭ পয়েন্টে প্রথম সেট জিতলেও পরের তিন সেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ২৬-২৪ পয়েন্টে হারলেও শেষ দুই সেটে হারের ব্যবধান বড় হয়।

তৃতীয় সেটে ২৫-১৮ ও শেষ সেটে ২৫-২১ পয়েন্টে জিতেছে শ্রীলংকা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছিল নেপালকে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

সোমবার বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

এগিয়ে গিয়েও পারলো না বাংলাদেশ

Update Time : 04:45:59 am, Monday, 27 December 2021