10:24 pm, Sunday, 22 November 2026

এবার দক্ষিণি সিনেমায় ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউডকে ছাড়িয়ে গেছে দক্ষিণি সিনেমার জনপ্রিয়তা। নতুনত্বে ভরা প্রতিটি গল্পেই থাকে বিগ বাজেট। সিনেমায় আভিজাত্যও ঈর্ষণীয়। ইদানিং তাই বলিউড সুপারস্টাররা ঝুঁকছেন দক্ষিণে।

ইতোমধ্যেই অনেক বলিউড তারকা দক্ষিণি সিনেমার প্রশংসা করেছেন, সেই সঙ্গে দেখিয়েছেন কাজের আগ্রহ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাটরিনা কাইফ।

এর আগেও মালয়ালম সিনেমাতে কাজ করেছেন তিনি, তবে তা অনেক আগে। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রি ও সিনেমা আগের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তায় আছে। বলতে গেলে জনপ্রিয়তার তুঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ক্যাটরিনা বলেছেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’

‘পন্নিয়িন সেলভান ১’ সিনেমার উদাহরণ টেনে ক্যাটরিনা বলেন, ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো সিনেমা, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ— আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।’

সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। বিয়ের পর ‘ফোন ভূত’ ক্যাটরিনার প্রথম সিনেমা। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

এবার দক্ষিণি সিনেমায় ক্যাটরিনা

Update Time : 06:38:34 am, Wednesday, 26 October 2022