11:34 am, Wednesday, 22 April 2026

বর্ণালী সরকারের ‘আমি কৃষ্ণ, তুমি রাধা’

বিনোদন ডেস্ক :: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সুরকার প্লাবন কোরাইশীর কথায় সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা বর্ণালী সরকার। তার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পূর্ণ মিলন। গানের শিরোনাম ‘আমি কৃষ্ণ, তুমি রাধা’। গানটির সংগীতায়োজন করেছেন পূর্ণ মিলন। সম্পর্ক স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।

এ প্রসঙ্গে প্লাবন কোরাইশী বলেন, ‘আমি সব সময় তরুণদের গুরুত্ব দেই। নবীন হিসেবে বর্ণালী বেশ ভালো করেছেন। এখন শ্রোতারা যা পছন্দ করছেন, সেটা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। দ্রুতলয়ের এই গান সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে।

কন্ঠশিল্পী বর্ণালী সরকার বলেন, ‘প্লাবন কোরাইশী ভাইয়া গুণী একজন মানুষ। তার গান অনেক শুনেছি। তার কথা ও সুরে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, আমাদের নতুন গানটি সবার পছন্দ হবে।

কন্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। দুজনের গায়কীতে দারুণ একটি কাজ হয়েছে। শিগগিরই গানটি মুক্তি পাবে। আশা করছি, গানটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বর্ণালী সরকারের ‘আমি কৃষ্ণ, তুমি রাধা’

Update Time : 07:28:48 am, Wednesday, 16 October 2024