ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলারসদর উপজেলার খিলগাঁও উত্তর মুলাইম গ্রামের মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতিমোঃ আজমল হোসেন ও তার দুইছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতামোঃ ইরফান হোসেনএবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইকরাম হোসেন-কে গ্রেফতার করার জন্য তাদের বাড়িতে গতকাল মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ অভিযানকরে।তাদের বাড়ির সকল কক্ষ পুলিশ তল্লাসী করে কিন্তু তারা বাড়িতে না থাকায় মোঃ আজমল হোসেন ও তার দুই ছেলে মোঃ ইরফান হোসেন এবং মোঃ ইকরাম হোসেন কে পুলিশ খোঁজে পায় নাই। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ও তার দুই ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতামোঃ ইরফান হোসেনএবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইকরাম হোসেন দের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় চারটিমামলা রয়েছে। মোঃ আজমল হোসেন ও তার দুই ছেলে মোঃ ইরফান হোসেন এবং মোঃ ইকরাম হোসেন বর্ণিত চারটি মামলার এফআইআর ভুক্ত আসামী। চারটি মামলার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার সরকারী কলেজ শাখার আহবায়ক জনি আহমেদ বাদী হয়ে বিগত ২৮/০৮/২০২৪ইং ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ১১নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতামোঃ ইরফান হোসেন ১২নং এবং মোঃ ইকরাম হোসেন ১৩নং আসামী।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার পৌর শাখার সদস্য সচিব সুলতান আহমদ টিপু বাদী হয়ে বিগত ৩০/০৮/২০২৪ইং ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ৩৮নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতামোঃ ইরফান হোসেন ১৬নং এবং মোঃ ইকরাম হোসেন ১৯নং আসামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী তোফায়েল আহমদ শরীফ বাদী হয়ে বিগত ০৫/০৯/২০২৪ইং ১০০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ৫নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতামোঃ ইরফান হোসেন ১৩নং এবং মোঃ ইকরাম হোসেন ১৬নং আসামী এবং সাধারন শিক্ষার্থীগনের সহিত আন্দোলনে থাকা মোঃ ইমন মিয়া জেন্টু বাদী হয়ে বিগত ০৮/০৯/২০২৪ইং ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ৪নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতামোঃ ইরফান হোসেন ৮নং এবং মোঃ ইকরাম হোসেন ৬নং আসামী।পুলিশ মোঃ আজমল হোসেন ও মোঃ ইরফান হোসেন এবং মোঃ ইকরাম হোসেনকে গ্রেফতার করার জন্য তাদের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানেঅভিযান করছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে জানা যায়, বর্ণিত চারটি মামলার আসামীগণকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, শিঘ্রই আসামীগণকে গ্রেফতার করা হবে।স্থানীয় সূত্রে জানা যায় মোঃ আজমল হোসেন এর দুই পুত্রমোঃ ইরফান হোসেন এবং মোঃ ইকরাম হোসেন বর্তমানে স্বপরিবারে প্রবাসে অবস্থান করিতেছেন।
1:12 am, Friday, 22 May 2026
News Title :
মৌলভীবাজারে বাবা ও তার দুই ছেলেকে ধরতে পুলিশের অভিযান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:19:29 pm, Tuesday, 29 April 2025
- 1903 Time View
Tag :
Popular Post

























