বিনোদন ডেস্ক:ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন এমন ইঙ্গিত আগেও দিয়েছেন। তবে এবার বিষয়টা প্রকাশ্যে আনলেন, এমনটাই ধারণা নেটিজেনদের।
সম্প্রতি মাহি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন।
অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল। তারপর ধীরে ধীরে রোমান্টিক ভঙ্গিতে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন। তরুণ তখন গাড়ি চালাচ্ছিলেন।
View this post on Instagram
A post shared by Samira Khan Mahi (@samira_mahi)
মাহির এই ছবিতে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। তার দেওয়া অভিনন্দনের জবাবে ভালোবাসার ইমোজি দিয়েছেন মাহি। প্রেমের সম্পর্কের স্বীকারোক্তির জন্য এটাই কি যথেষ্ট নয়? এমন প্রশ্নে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটাগরিকেরা। একজন লিখেছেন, ‘ফাইনালি গুড নিউজ’।
ওই পোস্টে এমন অসংখ্য অভিনন্দন বার্তায় ভরে উঠেছে। জানা গেছে, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। এর আগেও নাবিলের সঙ্গে ছবি দিয়েছিলেন সামিরা খান মাহি। সেসব ছবিতে ইঙ্গিত থাকলেও বিষয়টা পরিষ্কার ছিল না।
প্রসঙ্গত, সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে পা রাখেন শোবিজ অঙ্গনে। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ জনপ্রিয় এ অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদক 




























