ডেস্ক রিপোর্ট : লঙ্কা প্রিমিয়ার লিগে ক্রমেই পারফরমেন্সের অবনমন হচ্ছে সাকিবের। প্রথম তিন ম্যাচে অলরাউন্ড পারফর্ম করতে পারলেও সর্বশেষ ২ ম্যাচে বড়ই নিষ্প্রভ দেখিয়েছে সাকিবকে। ৪র্থ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি, বোলিংয়ে কাটিয়েছেন উইকেটহীন।
মঙ্গলবার পাল্লেকেলেতে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে উইকেটহীন সাকিবের ৩ ওভারে খরচা ৩১! ২টি বাউন্ডারির পাশে ২টি ছক্কা খেয়েছেন। হাসারাঙ্গাকে সুইপ করতে যেয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন যখন, তখন তার রান ১২ বলে ১১।
সাকিবের এই অব্যাহত অফফর্মের বিরূপ প্রভাব পড়েছে গল টাইটান্সের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তলানিতে নেমে গেছে দলটি।
পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ২য় উইকেট জুটির ৪৯ এবং ৪র্থ জুটির ৩৮ বলে ৮৭ রানে ২০৩/৫ স্কোরে থামে বি-লাভ ক্যান্ডি। যে স্কোরে সবচেয়ে বড় অবদান হাসারাঙ্গার হার না মানা ৬৪*।২৭ বলে ৯ বাউন্ডারি, ২ ছক্কায় করেছেন এই স্কোর। ফখর জামান ৩৫ বলে ৪৫ এবং ম্যাথুউজ ২৩ বলে ৪০ রান করেছেন।
২০৪ রানের টার্গেটে জবাবে ব্যাট করতে এসে স্কোরশিটে ৪৭ উঠতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সাকিবের গল টাইটান্স। ৭ম উইকেট জুটির ৪৫ বলে ৬২ রানে ভর করে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা করলেও হাসারাঙ্গার ৪ বলের শেষ স্পেল (০.৪-০-১-২) এবং নুয়ান প্রদীপের ১ ওভারের স্পেলে (১-০-৯-২) ১১৪ রানে থামে সাকিবের গল টাইটান্স। জাফনা কিংসের বিপক্ষে ৫২* ও ৩/৯ এর পর গল টাইটান্সের বিপক্ষে ৬৪* ও ৪/১৭! পর পর দুই ম্যাচে হাসারাঙ্গার এমন অলরাউন্ড পারফরমেন্স বিস্ময়ের জন্ম দিয়েছে।
এলপিএলে ক্রমেই সাকিবের পারফরমেন্সে অবনমন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০০:১১
লঙ্কা প্রিমিয়ার লিগে ক্রমেই পারফরমেন্সের অবনমন হচ্ছে সাকিবের। প্রথম তিন ম্যাচে অলরাউন্ড পারফর্ম করতে পারলেও সর্বশেষ ২ ম্যাচে বড়ই নিষ্প্রভ দেখিয়েছে সাকিবকে। ৪র্থ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি, বোলিংয়ে কাটিয়েছেন উইকেটহীন।
মঙ্গলবার পাল্লেকেলেতে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে উইকেটহীন সাকিবের ৩ ওভারে খরচা ৩১! ২টি বাউন্ডারির পাশে ২টি ছক্কা খেয়েছেন। হাসারাঙ্গাকে সুইপ করতে যেয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন যখন, তখন তার রান ১২ বলে ১১।
সাকিবের এই অব্যাহত অফফর্মের বিরূপ প্রভাব পড়েছে গল টাইটান্সের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তলানিতে নেমে গেছে দলটি।
পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ২য় উইকেট জুটির ৪৯ এবং ৪র্থ জুটির ৩৮ বলে ৮৭ রানে ২০৩/৫ স্কোরে থামে বি-লাভ ক্যান্ডি। যে স্কোরে সবচেয়ে বড় অবদান হাসারাঙ্গার হার না মানা ৬৪*।২৭ বলে ৯ বাউন্ডারি, ২ ছক্কায় করেছেন এই স্কোর। ফখর জামান ৩৫ বলে ৪৫ এবং ম্যাথুউজ ২৩ বলে ৪০ রান করেছেন।
২০৪ রানের টার্গেটে জবাবে ব্যাট করতে এসে স্কোরশিটে ৪৭ উঠতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সাকিবের গল টাইটান্স। ৭ম উইকেট জুটির ৪৫ বলে ৬২ রানে ভর করে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা করলেও হাসারাঙ্গার ৪ বলের শেষ স্পেল (০.৪-০-১-২) এবং নুয়ান প্রদীপের ১ ওভারের স্পেলে (১-০-৯-২) ১১৪ রানে থামে সাকিবের গল টাইটান্স। জাফনা কিংসের বিপক্ষে ৫২* ও ৩/৯ এর পর গল টাইটান্সের বিপক্ষে ৬৪* ও ৪/১৭! পর পর দুই ম্যাচে হাসারাঙ্গার এমন অলরাউন্ড পারফরমেন্স বিস্ময়ের জন্ম দিয়েছে।
বি লাভ ক্যান্ডি : ২০৩/৫ (২০.০ ওভারে)
গল টাইটান্স : ১১৪/১০ (১৬.৪ ওভারে)
ফল : বি লাভ ক্যান্ডি ৮৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : হাসারাঙ্গা (বি লাভ ক্যান্ডি)।

নিজস্ব প্রতিবেদক 