1:27 am, Tuesday, 9 June 2026

এসআই পদে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ২০ জুলাই

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ২০ জুলাই। পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১-এ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যাঁরা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হবেন, তাদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

এবারই প্রথম সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রার্থীদেরকে এ ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই বিজ্ঞপ্তির অন্যান্য আবশ্যকীয় নির্দেশনা মেনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেউ পরীক্ষায় নির্ধারিত তারিখ বা সময় অনুযায়ী উপস্থিত না হলে তিনি চাকরি করতে আগ্রহী নন মর্মে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

এসআই পদে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ২০ জুলাই

Update Time : 01:07:44 pm, Monday, 18 July 2022