4:03 pm, Wednesday, 13 May 2026

কক্সবাজার সুমদ্রসৈকত থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মৃত শিশুরা হলো– কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা ৩টার দিকে জোয়ার আসে। সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এই দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাত ১২টার পরে দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।

তিনি জানান, দুই শিশুকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কক্সবাজার সুমদ্রসৈকত থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

Update Time : 07:01:51 am, Tuesday, 5 July 2022