10:46 pm, Thursday, 15 October 2026

কঠোর’ লকডাউনে জনশূন্য মৌলভীবাজারের সড়ক

শেখ রিয়াদ ইসলাম স্বপ্ন: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আযহার পর শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে পুরোপুরি জনশূন্য রয়েছে মৌলভীবাজার জেলা শহরসহ প্রতিটি উপজেলার রাস্তাঘাট। মৌলভীবাজার ও আন্তঃজেলা সড়ক মহাসড়কে নেই কোনো যানবাহন। ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান।

আজ শুক্রবার সকালে লকডাউনের শুরু থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রতিনিধিদের পাঠানো এই চিত্র দেখা গেছে। এদিন সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউনে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যারের সদস্যদের।

সকাল থেকে মৌলভীবাজার জেলা শহর ঢাকা বাস স্টেন্ড,কুসুমবাগ,চৌমুহনা, কুলাউড়া বাস স্টেন্ড, পশ্চিমবাজারসহ ব্যস্ততম এলাকাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে পুরোপুরি জনশূন্য চিত্র পরিলক্ষিত হয়েছে। সরকারের আহ্বানে সকল জেলাবাসী এখন ঘরে বন্দি। শহরের রাস্তাঘাটে নেই কোনো যানবাহন, নেই জনমানুষের চলাচল।

তবে দীর্ঘ সময় পর পর কখনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা জরুরি খাদ্যপণ্যবাহী গাড়ি চলাচল করতে দেখা যায়। শহরের সীমিত সংখ্যায় চলাচল রয়েছে গণমাধ্যম কর্মী, স্বাস্থ্য কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি। দ্বিতীয়দফা কঠোর লকডাউনে জনশূন্য ও যানশূন্য এক অচেনা শহরে পরিণত হয়েছে মৌলভীবাজার।

মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যারা করোনা থেকে সাধারণ মানুষের সুরক্ষায় মাঠে থেকে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয় সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক রয়েছে পুলিশ।

তারা আরও জানান, সকাল থেকে মৌলভীবাজার জেলা সদও ও উপজেলাগুলোতে জরুরি সেবার আওতাভুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সাধারণ মানুষজনও রাস্তায় নেই। আন্তঃজেলা সড়ক-মহাসড়কেও কোনো যানবাহন চলছে না। লকডাউন অমান্য করে এখন পর্যন্ত কাউকে বাসার বাইরে বের হতে দেখা যায়নি। এদিকে, শহরের বাইরে বিভিন্ন উপজেলাতেও কঠোরভাবে লকডাউন মানছে সাধারণ মানুষ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

কঠোর’ লকডাউনে জনশূন্য মৌলভীবাজারের সড়ক

Update Time : 09:00:25 am, Friday, 23 July 2021