11:06 am, Thursday, 25 June 2026

হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :: হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে ‘গুলির’ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ হামলা তাকে ইরান যুদ্ধ থেকে সরাতে পারবে না।

ওয়াশিংটন সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না।

গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।

হামলাকারীকে একজন ‘লোন উলফ’ মন্তব্য করে ট্রাম্প বলেন, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন।

এর আগে শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে ‘গুলির’ ঘটনা ঘটে।

গুলির শব্দ শোনার পর ট্রাম্প ও স্ত্রী মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারা সহ অন্যান্য অতিথিরা অক্ষত আছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

আটক হামলাকারী হত্যার উদ্দেশ্যে এসেছিল, নৈশভোজে গুলির ঘটনায় ট্রাম্প

সূত্র: গালফ নিউজ

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

Update Time : 07:53:59 am, Sunday, 26 April 2026