ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের বান্ধবী ডিলান মেয়ারকে বিয়ে করেছেন তিনি। খুব কাছের কিছু বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে নিজেদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ক্রিস্টেন ও ডিলান।
বিয়ের জন্য ইস্টার সানডেকে (২০ এপ্রিল) বেছে নেন এই দম্পতি। ডিলান মেয়ার একজন চিত্রনাট্যলেখক ও অভিনেত্রী।
বিয়ের বিশেষ দিনের জন্য এই দম্পতি বেছে নিয়েছিলেন সাদা-সোনালী রঙকে। ক্রিস্টেন স্টুয়ার্টের পরনে ছিল সোনালী-আইভরি রঙয়ের কোট-স্কার্ট আর ডিলান পরেছিলেন সাদা-সোনালী টপ-স্কার্ট।
ভারতীয় বিনোদন ও ফ্যাশন দুনিয়ার শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পিংকভিলা বলছে, মঙ্গলবারই (১৫ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে নিজেদের বিয়ের লাইসেন্স সংগ্রহ করেছিলেন তারা, আর তারপরেই ‘সারপ্রাইজ ওয়েডিং’ এর খবর আসে।
২০১৩ সালে এক সিনেমার শুটিং সেটে পরিচয় ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের। তবে ২০১৯ সালের আগে পর্যন্ত তারা শুধুই বন্ধু ছিলেন।
২০২১ সালে তাদের বাগদান হয়, ডিলানই নাকি হাঁটুগেড়ে বসে তাকে প্রপোজ করেছিলেন, দ্য হাওয়ার্ড স্টার্ন শোতে এসে এমনটাই জানিয়েছিলেন স্টুয়ার্ট।
আর রোলিং স্টোন ম্যাগাজিনে গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট জানিয়েছিলেন, তিনি এবং ডিলান তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। তখন থেকেই টোয়ালাইট তারকার ফ্যানদের আগ্রহ ছিল, কবে বিয়ে করছেন স্টুয়ার্ট।
২০০৮ সালে ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ওই সিরিজের নায়ক রবার্ট প্যাটিনসনের সঙ্গে সিরিজ চলাকালেই ভালোবাসার সম্পর্কে জড়ান তিনি।
তাদের অফস্ক্রিন ও অনস্ক্রিন রোমান্স অনেকদিন দর্শকদের চর্চার বিষয় ছিল। তবে লাখো ভক্তের হৃদয় ভেঙে ২০১৩ সালে বিচ্ছেন ঘোষণা করেন তারা।
9:20 pm, Tuesday, 4 August 2026
News Title :
বান্ধবীকে গোপনে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:53:53 am, Monday, 21 April 2025
- 234 Time View
Tag :
Popular Post






























