1:13 am, Tuesday, 4 August 2026

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিল পরিচালক রাম গোপাল ভার্মা এবং অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ছিল।

এবার সেই পুরনো গুঞ্জন ফের নতুন করে আলোচনায়।
এক প্রবীণ বিনোদন সাংবাদিকের দাবি, ঊর্মিলা ও রাম গোপাল ভার্মা নাকি গোপনে একটি মন্দিরে বিয়ে করেছিলেন!

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এ দাবি করেন।

তিনি জানান, সেই সময়ে টলিউড সুপারস্টার চিরঞ্জীবী নাকি তাকে গোপন বিয়ের কথা জানিয়েছিলেন।
এখানেই শেষ নয় তিনি দাবি করেন, চিরঞ্জীবী নাকি সেই মন্দিরের পুরোহিতের যোগাযোগ করার জন্য ফোন নম্বরও দিয়েছিলেন।

জ্যোতি ভেঙ্কটেশের দাবি, ঊর্মিলা চাইতেন তাদের সম্পর্ক প্রকাশ্যে আসুক। কিন্তু রাম গোপাল ভার্মা নাকি সেই সম্পর্ককে জনসমক্ষে আনতে রাজি ছিলেন না।

সাংবাদিকের বক্তব্য, তিনি যখন এই বিষয়ে ঊর্মিলার সঙ্গে যোগাযোগ করেন, তখন অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। অন্যদিকে রাম গোপাল ভার্মা নাকি শুধু বলেন, ‘নো কমেন্টস’। তবে সাংবাদিক সেই সময় খবরটি প্রকাশ করেননি।

রাম গোপাল ভার্মা এবং ঊর্মিলা মাতন্ডকর ১৯৯০-এর দশক ও চলতি দশকের শুরুর দিকে একাধিক সফল সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘ভূত’ এবং ‘পেয়ার তুনে ক্যয়া কিয়া’-র মতো সিনেমায় তাদের জুটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়।

উল্লেখ্য, ঊর্মিলা মাতন্ডকর ২০১৬ সালে ব্যবসায়ী ও মডেল মোহসিন আখতার মীরকে বিয়ে করেন। পরে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, পেটে ভাত নেই, কারখানার গেটে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

Update Time : 09:36:22 am, Monday, 3 August 2026