8:10 pm, Thursday, 13 August 2026

তামিমের পর ফিরলেন লিটন

ডেস্ক রিপোর্ট :: চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের সমীকরণ মাথায় নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। পুনেতে টাইগারদের প্রতিপক্ষ তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া। টসে জিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স বোলিং নেয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেন দুই বাংলাদেশী ওপেনার। তবে ৭৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে তানজিদ তামিমের বিদায়ে। দলীয় ৭৬ রানে তামিম সাজঘরে ফেরার পর লিটনও ফিরলেন দ্রুতই।

টসে হেরে ব্যাটিংয়ে নামার পর আজ লিটন-তামিম মিলে বড় একটি জুটিই গড়েছিলেন। আসরজুড়েই ব্যর্থ হওয়া উদ্বোধনী জুটি যেন আজ দিশা খুঁজে পেয়েছিল। অজি বোলারদের দেখেশুনে খেলে এ দুজন মিলে আজ দ্রুত রান তুলতে থাকেন স্কোরবোর্ডে।

এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে আজ পাওয়ার প্লেতেই টাইগারদের স্কোরবোর্ডে ওঠে ৬২ রান। লিটন-তামিম দুজনেই এগোতে থাকেন বড় রানের দিকে। কিন্তু দুর্দান্ত সূচনার পরও নিজের ইনিংস্কে বড় করতে পারেননি তামিম। দ্বাদশ ওভারে শন অ্যাবটের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান করেন তিনি।

তামিম ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন নাজমুল শান্ত। এ দুজন মিলেও বড় জুটির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ৩০ রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে। অ্যাডাম জাম্পার বল তুলে মারতে গিয়ে মার্নাস লাবুশেনের মুঠোবন্দী হন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৩৬ রান করেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেসঘের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান।

Tag :
About Author Information

Sirajul Islam

যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন।

তামিমের পর ফিরলেন লিটন

Update Time : 07:13:26 am, Saturday, 11 November 2023