12:03 am, Wednesday, 24 June 2026

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন নির্মল সভাপতি, উত্তম সম্পাদক

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত রোববার (২৭ মার্চ) বিকাল ৫টায় ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পালিক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি নিরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য করুনা শর্ম্মা, ইসলামপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত অধিকারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপানন্দ দেবনাথ, অধীর কায়স্থ, শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ, অশ্বিনী কুমার সিংহ, নৃপেন্দ্র কুমার সিংহ, সুব্রত দেবনাথ, চা শ্রমিক নেতা রাখাল গোয়ালা, রবেশ্বর নায়েক, উত্তম তংলা, প্রসন্ন কুমার সিংহ প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে নির্মল কুমার সিংহকে সভাপতি ও উত্তম তংলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন নির্মল সভাপতি, উত্তম সম্পাদক

Update Time : 10:18:35 am, Monday, 28 March 2022