1:56 am, Friday, 3 July 2026

কমলগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ে চুরি

জয়নাল আবেদীন: কমলগঞ্জে সদর ইউনিয়নে এক প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে এ চুরি সংঘটিত হয়। বুধবার রাতে চুরি সংঘটিত হলে গতকাল শুক্রবার সকালে খবর পাওয়ার পর পুলিশের একটি দল স্কুলটি পরিদর্শন করেন। দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় হাজী শামীম আহমেদ চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহামারি করোনা সংক্রমনের জন্য বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অবস্থায় এ চুরি সংঘটিত হওয়ার পরেদিন বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা খোলা দেখে স্কুলের সহকারী শিক্ষিকা হাজেরা খাতুনকে জানান। পরে ইউপি সদস্যসহ শিক্ষকরা স্কুলে গিয়ে দেখা যায় স্টিলের আলমারী, ট্রাংক, নলকুপ ও প্রয়োজনীয় কাগজ পত্র চুরি হয়েছে। এ ঘটনায় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলেয়া বেগম জানান, একাধিক বার চুরি হলেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। ফ্যান, আলমারি, এমনকি নিরাপদ পানির টিউবওয়েলও পর্যন্ত চুরি করে নিয়েছে। করোনা মহামারীর পরে স্কুল খুললে শিক্ষার্থীরা এসব সেবা থেকে বঞ্চিত হবেন। তিনি আরও জানান, দক্ষিণ বালিগাঁও এলাকায় কোন সরকারী ও বেসরকারী স্কুল না থাকায় ২০০৬ সালে হাজী মুজিবুর রহমান চৌধুরী প্রয়াত হাজী শামীম আহমেদ চৌধুরীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫০ জন। থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন কোন অভিযোগ হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

কমলগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ে চুরি

Update Time : 12:10:56 pm, Friday, 30 July 2021