কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জানালার গ্রিল-জানালা ভেঙে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে পৌর এলাকার চন্ডিপুর গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শফিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। চোরেরা বাসার ভেতর থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আলাপকালে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার রাতে বাসার সম্মুখের জানালা ও গ্রিল ভেঙে চুরেরা ঘরের ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লক ভেঙে ২ ভরি স্বর্ণালংকার, এলইডি টিভি ও দামি কাপড়-চোপড় নিয়ে যায়। রাত সাড়ে ১১টায় বাসায় ফিরলে চুরির বিষয়টি বুঝতে পারি। পরে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। কমলগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
12:57 am, Wednesday, 10 June 2026
News Title :
কমলগঞ্জে গ্রিল-জানালা ভেঙে চুরি সংঘটিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:52:52 am, Saturday, 3 April 2021
- 714 Time View
Tag :
Popular Post




























