12:28 am, Friday, 3 July 2026

টাঙ্গাইলে করোনা ইউনিটের আইসিইউতে আগুন

ডেস্ক রিপোর্ট :: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুণ নিয়ন্ত্রণে আনায় আইসিইউতে থাকা রোগীদের কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আইসিইউতে আগুন লাগার এ ঘটনা ঘটে।

হাসপাতালের চিকিৎসরা জানান, হাসপাতালে দীর্ঘদিন আগে বিদ্যুতের ওয়ারিং করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিদ্যুতের আর কোনো সংস্কার কাজ করা হয়নি। এর মধ্যেই হাসপাতালে আইসিইউ ওয়ার্ড চালু করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

টাঙ্গাইলে করোনা ইউনিটের আইসিইউতে আগুন

Update Time : 11:17:19 am, Thursday, 15 July 2021