সাদিকুর রহমান সামু :: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশায় তরুণীকে যৌন হয়রানির পর চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগে চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অটোরিকশা চালক জায়েদকে আটক করে কমলগঞ্জ থানার পুলিশ।
পুলিশ ও তরুণীর পরিবারের সদস্যরা জানান, কমলগঞ্জের মাটিয়া মসজিদ এলাকার ওই তরুণী ঈদের কেনাকাটার জন্য সোমবার বিকালে কমলগঞ্জের আদমপুর বাজার যান। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার জন্য জায়েদ নামের এক পরিচিত চালকের অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় চালক ছাড়াও কাওছার নামে একজন ও অজ্ঞাত অপর একজন ছিলেন। অটোরিকশাটি ঘোড়ামারা এলাকায় আসার পর ওই তরুণীকে তারা যৌন হয়রানি করেন। এ সময় ওই তরুণী চিৎকার করলে তাকে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে তরুনীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আহতবস্থায় তিনি তার বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক সৌমিত্র সিনহা জানান, তরুণীর মাথা, চোখ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আহত তরুণী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, এমন ঘটনা যেন অন্য কোনো মেয়ের সঙ্গে না ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিএনজি চালিত অটোরিকশা চালক জায়েদকে আটক করে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশী অভিযান অব্যহত রয়েেছ।
7:50 am, Wednesday, 22 April 2026
News Title :
কমলগঞ্জে চলন্ত অটোরিকশা থেকে তরুনীকে ফেলে দেয়ার অভিযোগে চালক আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:43:46 am, Wednesday, 12 May 2021
- 404 Time View
Tag :
Popular Post
























