10:14 am, Friday, 17 April 2026

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বকেয়া মজুরির দাবিতে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। পাত্রখোলা চা বাগানসহ সকল চা বাগানের শ্রমিকরাও দেড় মাসের বেতন-ভাতা, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চা বাগান ফ্যাক্টরির সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

মাবনবন্ধনে বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকদের প্রায় দেড় মাসের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরি নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। হাসপাতাল গুলোতে ঔষধ নেই। তারা বলেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, অথচ মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। অনেক দোকানীরাও আর বাকি দিতে চাইছে না। দ্রæত তাদের বকেয়া মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময়ে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সেক্রেটারি মোবারক হোসেন, চা শ্রমিক যুব নেতা প্রদীপ পাল, চা শ্রমিক সর্দার স্বপন মাদ্রাজি, শ্রমিক নেতা স্বপন কূর্মী প্রমুখ। পাত্রখোলা চা বাগানের ম্যানেজার দিপেন সিংহ বলেন, ছয় জন পরিচালক পদত্যাগ করায় ও এমডি (চেয়ারম্যান) পলাতক থাকায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই মাসের ২০ তারিখের মধ্যে সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে মানববন্ধন

Update Time : 11:34:02 am, Thursday, 5 September 2024